রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাগেরহাটের রামপালে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটির তাৎপর্য তুলে ধরে আয়োজিত এই কর্মসূচিতে রামপাল উপজেলা এবং বাগেরহাট জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
র্যালিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোজাফফর আলম, এবং সাবেক মোংলা পৌর মেয়র ও বিএনপি সভাপতি জুলফিকার আলী।
এছাড়া রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন-এর নেতৃত্বে র্যালিতে স্থানীয় নেতাকর্মীদের ঢল নামে।
এ সময় রামপাল উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে র্যালিতে অংশ নেন। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রামপালের প্রধান প্রধান সড়ক।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এই দিনটি আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা জোগায়। তারা দেশের বর্তমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো চক্রান্ত মোকাবেলার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com