সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান বাঘারপাড়ায় আগুনে পুড়ল ৫টি মুদি দোকান, ক্ষতি ৯০ লাখ টাকা খুলনায় শিক্ষা অফিসের হিসাবরক্ষক গুলিবিদ্ধ যশোরে কবিরাজ সেজে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ রোজার যে ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক কুয়াকাটায় ঘুরতে গিয়ে সূর্যাস্তের মতো নিভে গেল নারী চিকিৎসকের জীবনের আলো কেশবপুরে রঞ্জন হত্যা রহস্য উন্মোচন, পল্লী চিকিৎসকসহ দু’জন গ্রেফতার যশোর সীমান্তে ১৬ লাখ ৭০ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক যশোরে উইনকেরিক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সুন্দরবনে আধিপত্য কমছে সুন্দরী গাছের, জায়গা নিচ্ছে কাঁকড়া, গেওয়া

রোজার যে ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক

  • প্রকাশিত সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ০ পড়েছেন

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ১০টি পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এসব পণ্য আমদানিতে এলসি খোলার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত বহাল থাকবে বলে সার্কুলারে জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, যেসব পণ্যের আমদানিতে এ সুবিধা দেওয়া হয়েছে, সেগুলো হলো চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর। রমজান মাসে ইফতারি ও সেহরি তৈরিতে এসব পণ্যের ব্যবহার বেশি হওয়ায় বাজারে বাড়তি চাপ তৈরি হয়। এ ছাড়া রমজানের আগে একসঙ্গে বেশি পণ্য কেনার প্রবণতাও চাহিদা বাড়িয়ে দেয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি সহজ করা এবং বাজারে এসব পণ্যের পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
ব্যাংক সংশ্লিষ্টরা জানান, এলসি খোলার সময় আমদানিকারককে যে পরিমাণ নগদ অর্থ ব্যাংকে জমা দিতে হয়, সেটিই নগদ মার্জিন। এ মার্জিন কম থাকলে আমদানিকারকদের নিজস্ব মূলধনের ওপর চাপ কমে। ফলে কম নগদ অর্থ জমা দিয়েই তাঁরা আমদানি ঋণপত্র খুলতে পারেন। এতে আমদানির সক্ষমতা বাড়ার পাশাপাশি বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার সুযোগ তৈরি হয়।
ব্যাংক সংশ্লিষ্টদের মতে, আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে সহায়ক হতে পারে। তবে আমদানি সুবিধার সুফল ভোক্তাদের কাছে পৌঁছাতে আমদানি, মজুত ও বিপণন পর্যায়ে কার্যকর তদারকিও প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT