সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান বাঘারপাড়ায় আগুনে পুড়ল ৫টি মুদি দোকান, ক্ষতি ৯০ লাখ টাকা খুলনায় শিক্ষা অফিসের হিসাবরক্ষক গুলিবিদ্ধ যশোরে কবিরাজ সেজে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ রোজার যে ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক কুয়াকাটায় ঘুরতে গিয়ে সূর্যাস্তের মতো নিভে গেল নারী চিকিৎসকের জীবনের আলো কেশবপুরে রঞ্জন হত্যা রহস্য উন্মোচন, পল্লী চিকিৎসকসহ দু’জন গ্রেফতার যশোর সীমান্তে ১৬ লাখ ৭০ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক যশোরে উইনকেরিক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সুন্দরবনে আধিপত্য কমছে সুন্দরী গাছের, জায়গা নিচ্ছে কাঁকড়া, গেওয়া

খুলনায় জাতীয় পরিসংখ্যান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১১ পড়েছেন

তথ্যবিবরণী : জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আজ রবিবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সব ধরনের নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণা, পরিকল্পনা প্রণয়ন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যক্রম পরিচালনায় পরিসংখ্যান একটি অপরিহার্য সহায়ক উপকরণ হিসেবে কাজ করে। মোট দেশজ উৎপাদন (জিডিপি), মূল্যস্ফীতি নির্ধারণ, কৃষি উৎপাদন ও অর্থনৈতিক উন্নয়নসহ রাষ্ট্রের  সব গুরুত্বপূর্ণ কর্মকা-েই নির্ভর করতে হয় পরিসংখ্যানের ওপর। তাই ভবিষ্যতে সঠিক ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের স্বার্থে নির্ভুল পরিসংখ্যান নিশ্চিত করতে হবে। এ জন্য তথ্য সংগ্রহ ও সরবরাহের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সত্য, বস্তুনিষ্ঠ ও নির্ভুল তথ্য প্রদানে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো: মেনহাজুল আবেদীন। দিবসটি উপলক্ষ্যে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত ) মোঃ আইয়ুব হোসেন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, বিবিএস কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য তিনটি শুমারি হচ্ছে-জনশুমারি ও গৃহগণনা, কৃষি শুমারি ও অর্থনৈতিক শুমারি। শুমারিগুলো সাধারণত ১০ বছর পরপর করা হয়ে থাকে। এছাড়া, চাহিদা অনুযায়ী এডহক বেসিসেও শুমারি করা হয়ে থাকে। যেমন বিবিএস সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে নৌ-শুমারি-২০২৬ পরিচালনা করেছে। বিবিএস কর্তৃক পরিচালিত জরিপসমূহের মধ্যে অন্যতম হচ্ছে-খানার আয়-ব্যয় জরিপ, শ্রমশক্তি জরিপ, উৎপাদন শিল্প জরিপ, মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ও স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সার্ভে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর সরকারি ছুটি থাকার কারণে আজ জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT