সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান বাঘারপাড়ায় আগুনে পুড়ল ৫টি মুদি দোকান, ক্ষতি ৯০ লাখ টাকা খুলনায় শিক্ষা অফিসের হিসাবরক্ষক গুলিবিদ্ধ যশোরে কবিরাজ সেজে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ রোজার যে ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক কুয়াকাটায় ঘুরতে গিয়ে সূর্যাস্তের মতো নিভে গেল নারী চিকিৎসকের জীবনের আলো কেশবপুরে রঞ্জন হত্যা রহস্য উন্মোচন, পল্লী চিকিৎসকসহ দু’জন গ্রেফতার যশোর সীমান্তে ১৬ লাখ ৭০ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক যশোরে উইনকেরিক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সুন্দরবনে আধিপত্য কমছে সুন্দরী গাছের, জায়গা নিচ্ছে কাঁকড়া, গেওয়া

যশোর সীমান্তে ১৬ লাখ ৭০ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক

  • প্রকাশিত সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১ পড়েছেন
যশোর অফিস : যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১৬ লাখ ৭০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৮ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপি টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
আটক মালামালের মধ্যে রয়েছে ১৩৪টি ভারতীয় শাড়ি, ১২টি কম্বল, ২৫টি চাদর, আধা কেজি জিরা, ৩২ প্যাকেট ফুচকা, ৬ দশমিক ৫ কেজি কিসমিস, ১২০টি চকলেট, ১২টি ওষুধসামগ্রী ও ১ হাজার ২৫০টি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য ১৬ লাখ ৭০ হাজার ৫০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT