সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান বাঘারপাড়ায় আগুনে পুড়ল ৫টি মুদি দোকান, ক্ষতি ৯০ লাখ টাকা খুলনায় শিক্ষা অফিসের হিসাবরক্ষক গুলিবিদ্ধ যশোরে কবিরাজ সেজে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ রোজার যে ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক কুয়াকাটায় ঘুরতে গিয়ে সূর্যাস্তের মতো নিভে গেল নারী চিকিৎসকের জীবনের আলো কেশবপুরে রঞ্জন হত্যা রহস্য উন্মোচন, পল্লী চিকিৎসকসহ দু’জন গ্রেফতার যশোর সীমান্তে ১৬ লাখ ৭০ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক যশোরে উইনকেরিক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সুন্দরবনে আধিপত্য কমছে সুন্দরী গাছের, জায়গা নিচ্ছে কাঁকড়া, গেওয়া

যশোরে কবিরাজ সেজে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিত সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৯ পড়েছেন
যশোর অফিস : যশোরে কবিরাজ পরিচয়ে চিকিৎসার আশ্বাস দিয়ে এক নারীর স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অ#ভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) ভোরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কোটচাঁদপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের ওলিয়ার হোসেনের ছেলে আশিক (২০) এবং সলেমানপুর গ্রামের প্রশান্ত কর্মকারের ছেলে তন্ময় কর্মকার (৩৩)।
ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই দেবব্রত ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা তিনটি স্বর্ণের চেইনের ওজন ১৫ দশমিক ২৮ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১০ হাজার টাকা।
পুলিশ জানায়, একটি সাধারণ ডায়েরির তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত আড়াইটার দিকে কোটচাঁদপুরে নিজ বাড়ি থেকে আশিককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৬টা ১০ মিনিটে কোটচাঁদপুর বাজারের গার্লস স্কুল রোডের পলাশ জুয়েলার্স থেকে তন্ময় কর্মকারকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে আশিকের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং তন্ময়ের হেফাজত থেকে ৬ দশমিক ৫০, ২ দশমিক ৯৮ ও ৫ দশমিক ৮০ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় রোববার ভুক্তভোগী নারীর স্বামী শহরতলীর বাসিন্দা মো. ইউনুস আলী কোতোয়ালি থানায় মামলা করেন। এজাহারে তিনি অভিযোগ করেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মুঠোফোনে নিজেদের কবিরাজ পরিচয় দিয়ে তাঁর স্ত্রীর শারীরিক ব্যথা নিরাময়ের আশ্বাস দেন। একপর্যায়ে কৌশলে ও ভয়ভীতি দেখিয়ে তাঁর স্ত্রীর কাছ থেকে ১ ভরি ৭ আনা স্বর্ণালংকার এবং নগদ ১৯ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT