রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

নড়াইলে জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশিত সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৯ পড়েছেন

নড়াইল প্রতিনিধি: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​রোববার (৮ নভেম্বর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জেলা সমবায় অফিসার মোছাঃ আমেনা পারভীন​। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ ।

​ বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব ও জাতীয় অর্থনীতিতে এর বহুমাত্রিক ভূমিকার কথা তুলে ধরে একটি সমৃদ্ধ ও সমবায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

​উক্ত অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সমবায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT