নড়াইল প্রতিনিধি: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিসার মোছাঃ আমেনা পারভীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ ।
বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব ও জাতীয় অর্থনীতিতে এর বহুমাত্রিক ভূমিকার কথা তুলে ধরে একটি সমৃদ্ধ ও সমবায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সমবায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com