বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
‘খুলনার খবর’ নামে ফেসবুক পেজের পরিচয় ও বৈধতা নিয়ে প্রশ্ন, প্রশাসনিক তদন্তের দাবি বটিয়াঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যেপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুন্দরবন ঘেঁষে গড়ে উঠা রিসোর্ট পরিবেশ প্রতিমন্ত্রীর রিসোর্টগুলো পরিদর্শন পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত ফকিরহাটে যুবদলের আনন্দ মিছিল পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত

‘খুলনার খবর’ নামে ফেসবুক পেজের পরিচয় ও বৈধতা নিয়ে প্রশ্ন, প্রশাসনিক তদন্তের দাবি

  • প্রকাশিত সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১০ পড়েছেন
এস.এম.শামীম, দিঘলিয়া : ‘খুলনার খবর’ নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচালিত একটি পেজের প্রকৃত মালিকানা, পরিচালনাকারীর পরিচয় ও গণমাধ্যম হিসেবে বৈধতা যাচাইয়ের দাবি উঠেছে।
পেজটির নিবন্ধন, পরিচালনাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় এবং সংবাদমাধ্যম হিসেবে এর বৈধতা সম্পর্কে স্পষ্ট তথ্য না থাকায় বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা, পেশাগত নীতিমালা এবং প্রচলিত আইন অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কোনো পেজ সংবাদমাধ্যমের পরিচয় ব্যবহার করলে তার প্রকৃত পরিচয় ও পরিচালনাসংক্রান্ত তথ্য স্বচ্ছ থাকা প্রয়োজন।
এদিকে, পেজটির মাধ্যমে ভবিষ্যতে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ব্যক্তিগত সম্মানহানি কিংবা গণমাধ্যমের পরিচয় ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কার বিষয়টিও সামনে এসেছে।
বিষয়টি সুষ্ঠুভাবে যাচাইয়ের জন্য পেজটির প্রকৃত মালিক ও পরিচালনাকারীর পরিচয়, কোনো নিবন্ধিত সংবাদমাধ্যম বা বৈধ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা এবং সংবাদ প্রকাশের কার্যক্রম প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে তদন্তে কোনো অনিয়ম, প্রতারণা, পরিচয় জালিয়াতি কিংবা আইনবহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং জনসাধারণের বিভ্রান্তি দূর করার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT