মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

রামপালের সকুরহাটে গোলা গুলি

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১২ পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি  : রামপালে একটি এলাকায় জমি দখলকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গত ৩১ অক্টোবর রাতে উপজেলার বাইনতলা ইউনিয়নের তেলিখালি (সকুরহাট) এলাকায় সন্ধ্যা ৭ টায়এ ঘটনা ঘটে।
জানা গেছে ওই এলাকার জাহিদ শেখের সাথে ওহাব আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় জাহিদ শেখ উত্তেজিত হয়ে আগ্নেয় অস্ত্র দিয়ে ওহাব আলীকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লক্ষ্য ভ্রষ্ট হলে অল্পের জন্য ওহাব আলী প্রানে বেঁচে যান। এ সময় গুলির শব্দ শুনে আশে পাশের লোক জন ছুটে আসেন। এর আগেই জাগিদ শেখ ঘটনা স্থান ত্যাগ করেন।
এদিকে খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনা স্থানে এসে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। এটনায় কেউ আটক হয়নি। এ ব্যাপারে রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুর রহমান জানান এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীদের ধরার প্রচেষ্টা অব্যহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT