বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‘খুলনার খবর’ নামে ফেসবুক পেজের পরিচয় ও বৈধতা নিয়ে প্রশ্ন, প্রশাসনিক তদন্তের দাবি বটিয়াঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যেপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুন্দরবন ঘেঁষে গড়ে উঠা রিসোর্ট পরিবেশ প্রতিমন্ত্রীর রিসোর্টগুলো পরিদর্শন পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত ফকিরহাটে যুবদলের আনন্দ মিছিল পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি ৫ জেলে উদ্ধার

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১০ পড়েছেন
মোংলা প্রতিনিধি : সুন্দরবনের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং ডাকাত সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন ।
৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যায়  কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস নোটে  এ তথ্য জানান।
প্রেস নোটে তিনি আরো জানান, ৩ নভেম্বর মঙ্গলবার  ভোর ৪টায় কয়রা ও দোবেকী স্টেশনের যৌথ দল কয়রার আড়শীপসা নদীর গানধার খাল এলাকায় অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে ১টি ডিঙ্গি নৌকা, ৪টি দেশীয় ওয়ান শুটার গান, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং জিম্মি থাকা ৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
একই দিন সকাল ১১টায় মোংলা ও নলিয়ান স্টেশনের দল দাকোপের কুমড়োখালী খাল এলাকায় অভিযান পরিচালনা করে। ডাকাতরা পালিয়ে গেলেও তল্লাশিতে ৪টি একনলা বন্দুক, ১টি ০.২২ ক্যালিবার বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৫২ রাউন্ড ০.২২ ক্যালিবার বন্দুকের গোলা ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেরা হলেন, জহুরুল ইসলাম (২৭), ফারুক গাজী (৪২), রেজাউল করিম (২৬), নুরুল হুদা (২৩) ও হাসান (২৭); সকলের বাড়ি খুলনার কয়রা উপজেলায়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জেলেদের পরিবারে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান (“অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”) অব্যাহত রয়েছে।
এ সময় ব্রিফিং প্রদানকারী কর্মকতা ছিলেন   লেঃ মীর আকিব মোস্তাফিজ, (এক্স), বিএন- নির্বাহী কর্মকর্তা বিসিজিএস তৌহিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT