বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ফের রিমান্ডে ৫৯ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘খুলনার খবর’ নামে ফেসবুক পেজের পরিচয় ও বৈধতা নিয়ে প্রশ্ন, প্রশাসনিক তদন্তের দাবি বটিয়াঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যেপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

  • প্রকাশিত সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৩ পড়েছেন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় যাত্রীর ছদ্মবেশে ভ্যানে উঠে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ভ্যানগাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রাত আনুমানিক ১০টার দিকে কপালিয়া বাজার থেকে মান্দ্রা যাওয়ার পথে এ হামলার শিকার হন ভ্যানচালক মোঃ আব্দুল সরদার।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘোষবাড়ি পার হওয়ার পর এক যাত্রী তাঁকে ডান পাশের রাস্তা দিয়ে নলডাঙ্গার দিকে যেতে বলেন। কিছুদূর যাওয়ার পর ওই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আব্দুল সরদারকে কুপিয়ে তাঁর ভ্যান নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কপালিয়া বাজার ডায়াগনস্টিক সেন্টারে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

দরিদ্র ভ্যানচালকের জীবিকার একমাত্র অবলম্বন ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ভ্যানটি উদ্ধার করতে হবে এবং এলাকায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT