
এম কে মাসুদ (রামপাল) : তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে বাগেরহাটের রামপালে একটি আকর্ষণীয় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় রামপালের হাতিরবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। রামপাল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান শুভর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় মোট আটটি শক্তিশালী দল অংশ নেয়। দিনব্যাপী অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট খেলার মধ্য দিয়ে ফাইনালে বিজয়ী হয়ে ভাগা একাদশ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
রামপাল উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান মনি
রামপাল উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী
খুলনা জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি
রামপাল সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সফরুল গাজী
একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী মো. সাজ্জাদ আলী শেখ
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেতকাটা স্কুলের প্রধান শিক্ষক মাওলানা বাদশা শেখ, রামপাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হুসাইন শেখ, যুবদল নেতা সাগর গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
খেলা শেষে আয়োজক মেহেদী হাসান শুভর এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সুস্থ বিনোদনের বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও সম্প্রীতি গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, নিয়মিত এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হলে তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বহুগুণ বেড়ে যাবে, যা একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য অবদান রাখবে।
Leave a Reply