সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

যশোরে ট্রাকচালককে হাতুড়িপেটা করে ৪৪ হাজার টাকা ছিনতাই

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৮ পড়েছেন
যশোর অফিস : যশোরে চাঁদা না দেওয়ায় সুজন (২৫) নামে এক ট্রাকচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এ সময় তাঁর কাছে থাকা গাড়ি ভাড়ার ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে যশোর শহরের মুড়লী মোড় থেকে তাঁকে তুলে নিয়ে দিঘির পাড় এলাকায় মারধর করা হয় বলে অভিযোগে জানা গেছে।
আহত সুজন যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তাঁর পরিবারের সদস্যরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, মুড়লী মোড়ে ট্রাক নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইকরাম (৩৫), রাব্বি (২৫) ও আলামিন (৩৫) নামে তিন ব্যক্তি সুজনকে তুলে নিয়ে যান। পরে তাঁকে দিঘির পাড় এলাকায় নিয়ে হাতুড়ি দিয়ে মারধর করেন এবং তাঁর কাছে থাকা গাড়ি ভাড়ার ৪৪ হাজার টাকা নিয়ে নেন।
অভিযুক্তদের সবার বাড়ি মুড়লী মোড়ের খাঁপাড়া এলাকায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT