রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত রামপালে গৌরম্ভায় সন্দেহভাজন যুবক-যুবতী আটক ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত খুলনায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর সাতক্ষীরায় ১ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় হেরোইন ও কেমিক্যাল জব্দ শরণখোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান জাতির নির্ভরতার মহান কাণ্ডারী ছিলেন: ইউএনও আলী সুজা খুলনায় রবীন্দ্রনাথের ছবি পুনরায় আঁকার উদ্যোগ কেসিসি প্রশাসকের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় দেখতে চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ, গ্যাস সংকটে সহায়তার প্রত্যাশা

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৬ পড়েছেন

নিউজ ডেস্ক : দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|

এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্রুত তার সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে বাংলাদেশকে অবহিত করার আশ্বাস দিয়েছেন|

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ২টায় দুই প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়|

সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত|

সোমবার (২৭ জুলাই) তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠান, যা আজ কুয়ালালামপুরে সফররত প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন আনোয়ার ইব্রাহিমের হাতে তুলে দেন|

প্রতিমন্ত্রী বলেন, দেশের উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন|

জবাবে আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, তার দেশের পক্ষ থেকে যেসব সহযোগিতা সম্ভব, সেগুলো দ্রুত পর্যালোচনা করা হবে| সংশ্লিষ্ট টিম ও মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষে তিনি দ্রুত বাংলাদেশকে জানাবেন|
তিনি বলেন, এই বার্তাটি দেওয়ার প্রয়োজনীয়তা আমি এই কারণে অনুভব করছি যে, মানুষের এই সমস্যা, মানুষের এই কষ্টটা প্রতি মুহূর্তে আমাদের কষ্ট দিচ্ছে এবং বাংলাদেশের মানুষের এই কষ্টে আমরাও সমব্যথী| আমরা ক্ষেত্রবিশেষে আমাদের কথা, আমাদের কষ্ট আরও বেশি কারণ জনগণ আসলে আমাদের দায়িত্ব দিয়েছে তাদের কষ্ট নিরসনের জন্য|

সংকট সমাধানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দিন-রাত কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি বিভাগের অন্যান্য সংগঠন পেট্রোবাংলা, আরপিজিসিএল যেমন দিন-রাত কাজ কাজ করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রতি মুহূর্তে ঘটনা সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ রাখছেন এবং তার তরফ থেকে, তার পক্ষ থেকে যদি কিছু করবার থাকে সেই ব্যাপারে চেষ্টা করছেন|

অনিন্দ্য ইসলাম বলেন, বাংলাদেশের মানুষের দুর্ভোগ কমাতে মালয়েশিয়া পাশে থাকতে চায় এমন ইতিবাচক বার্তাই দুই প্রধানমন্ত্রীর আলোচনায় উঠে এসেছে| বর্তমান সংকট সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে| জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের কষ্ট লাঘবের দায়িত্ব তারা গভীরভাবে অনুভব করে| এ কারণেই প্রধানমন্ত্রী নিজেই সংকট নিরসনে আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ নিয়েছেন|

প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও আরপিজিসিএলসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দিন-রাত কাজ করছে| প্রধানমন্ত্রীও সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজ রাখছেন এবং প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিচ্ছেন|

তিনি বলেন, বর্তমানে দেশের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না| তাই চাহিদা ও সরবরাহের যে ঘাটতি রয়েছে, সেটি যতটা সম্ভব কমিয়ে আনতেই মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে|

এক প্রশ্নের জবাবে অনিন্দ্য ইসলাম বলেন, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা নিয়ে কাজ চলছে| পাশাপাশি দেশটির প্রযুক্তিগত অভিজ্ঞতা, বিশেষজ্ঞ পরামর্শ কিংবা প্রয়োজনীয় সম্পদ ভাগাভাগির মতো বিকল্প সহযোগিতার সুযোগও বিবেচনায় রয়েছে| এসব বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তিনি|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT