বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ফের রিমান্ডে ৫৯ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘খুলনার খবর’ নামে ফেসবুক পেজের পরিচয় ও বৈধতা নিয়ে প্রশ্ন, প্রশাসনিক তদন্তের দাবি বটিয়াঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যেপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াতের আমির

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জামায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমানকে স্বাগত জানান। তিনি লিখেছেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’ এদিন বেলা ১২টায় রাজধানী ঢাকার মাটিতে নামেন তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদ […]

ডেস্ক রিপোর্ট : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জামায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমানকে স্বাগত জানান।
তিনি লিখেছেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’
এদিন বেলা ১২টায় রাজধানী ঢাকার মাটিতে নামেন তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদ রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান।
লন্ডন থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় আসেন তারা।
এর ঘণ্টা দেড়েক পর ফেইসবুকে পোস্ট দিয়ে তাদের স্বাগত জানান জামায়াতের আমির।
এক সময় ভোটে ও সরকারে বিএনপি জোটের সঙ্গী দল জামায়াতের প্রধান শফিকুর রহমান গত এপ্রিলে তার লন্ডন সফরের সময় দেখা করেছিলেন তারেক রহমানের সঙ্গে। সেসময় তারেকের মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন। শফিকুর বিএনপি চেয়ারপারসনকে দেখতে গিয়েছিলেন। তখন তারেকের সঙ্গে তার বৈঠকের খবর আসে সংবাদমাধ্যম।
তবে চলতি মাসে জামায়াত আমিরের লন্ডন সফরের সময় তাদের দেখা হওয়ার কোনো খবর আসেনি। এক সময়ের জোটের দুই সঙ্গী এখন ভোটের মাঠে প্রতিদ্ব্ন্দ্বী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT