শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের পদত্যাগ

  • প্রকাশিত সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৮ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : ভারতের লোকসভা নির্বাচনে নিজ দল সংযুক্ত জনতা দলের করুণ পরাজয়ের দায় স্বীকার করে শনিবার (১১ এপ্রিল) পদত্যাগ করেছেন বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার।
বিহারের ৪০টি আসনের মধ্যে জনতা দল মাত্র দুটি আসন পেয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিহারের রাজ্যপাল ডি ওয়াই পাতিলের কাছে শনিবার পদত্যাগপত্র দেন নিতীশ কুমার।
জনতা দলের নেতা আলী আনোয়ার বলেন, নিতীশ কুমার পরাজয় স্বীকার করে নিয়েছেন এবং আমরা এখন নতুন কর্মসূচি নেওয়ার কথা ভাবছি।’
এর আগে গত শুক্রবার লোকসভা নির্বাচনের ফলাফল জানার পর লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসওয়ান মন্তব্য করেন, নিতীশ কুমারের সরকার বেশি দিন টিকবে না।
তিনি বলেন, ‘নিতীশ কুমারের দলের এমন পরাজয়ের পর তার নৈতিকভাবে পদত্যাগ করা উচিত।’
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিতীশ কুমার মন্তব্য করেন, ‘জনতার রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল।’
আগে নীতিশ কুমার বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) শরিক ছিলেন। তবে প্রধানমন্ত্রী পদে মোদির মনোনয়ন তিনি মেনে নিতে পারেননি।
এ ভিন্নমতের কারণে এনডিএ থেকে বের হয়ে আসেন তিনি। এদিকে, শুক্রবার নির্বাচনে কংগ্রেসের ব্যাপক পরাজয়ের পর পদত্যাগ করেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT