শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুক্তির ‘মাত্র কয়েক ইঞ্চি দূরে’ ছিল ইরান: আরাগচি

  • প্রকাশিত সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৪ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার বলেছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে সপ্তাহান্তের আলোচনায় তেহরান একটি চুক্তির মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিল। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, গত ৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিবিড় আলোচনায় যুদ্ধ শেষ করতে ইরান আন্তরিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল।
কিন্তু ইসলামাবাদে চুক্তির একেবারে কাছাকাছি পৌঁছানোর সময় আমরা চরম অবস্থান, বারবার শর্ত পরিবর্তন এবং অবরোধের মুখোমুখি হয়েছি, বলে জানান তিনি। আরাগচির ভাষায়, কোনো শিক্ষাই গ্রহণ করা হয়নি।
ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘটাতে সপ্তাহান্তে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিদল। কিন্তু ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় উভয়পক্ষ। ফলে দুই সপ্তাহের নাজুক যুদ্ধবিরতি ঝুঁকির মুখে পড়েছে।
শনিবার থেকে শুরু হয়ে রোববার ভোর পর্যন্ত চলা ইসলামাবাদের এই আলোচনা ছিল এক দশকেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম সরাসরি বৈঠক। আর এটি ছিল ইরানের বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের প্রথম আলোচনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT