শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেপালের ¯^রাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

  • প্রকাশিত সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৪ পড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক : অর্থ পাচারকারী ব্যবসায়ীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার মুখে পদত্যাগ করেছেন নেপালের ¯^রাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং| দায়িত্ব গ্রহণের এক মাসেরও কম সময়ের মাথায় এই সিদ্ধান্ত নিলেন তিনি|

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি|

পোস্টে তিনি লেখেন, ‘আমার বিরুদ্ধে ওঠা বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত এবং আমার পদের কারণে তদন্ত প্রক্রিয়ায় যেন কোনোভাবেই প্রভাবিত কিংবা ¯^ার্থের সংঘাত ˆতরি না হয়, তা নিশ্চিত করতে আজ আমি ¯^রাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি|’

তিনি বলেন, শেয়ারসহ তার বিনিয়োগ নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে জনসমক্ষে ওঠা প্রশ্নগুলোকে তিনি গুরুত্ব সহকারে নিয়েছেন|

৩৮ বছর বয়সী গুরুং আরও বলেছেন, ‘আমার কাছে পদের চেয়ে ˆনতিকতা বড় এবং জনআস্থার চেয়ে বড় কোনও শক্তি নেই| দেশে চলমান ‘জেন জি’ আন্দোলন, যা সুশাসন, ¯^চ্ছতা ও জবাবদিহিতা দাবি করছে; সেটিও এই বার্তাই দিয়েছে যে, জনজীবন অবশ্যই পরিচ্ছন্ন এবং নেতৃত্বকে জবাবদিহি করতে হবে| যদি আমার ৪৬ জন ভাই-বোনের রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত সরকার নিয়ে কেউ প্রশ্ন তোলে, তাহলে তার উত্তর হলো ˆনতিকতা|’

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, অর্থ পাচার মামলায় তদন্তাধীন বিতর্কিত ব্যবসায়ী দীপক ভাটার সঙ্গে ব্যবসায়িক যোগসাজশের অভিযোগ এবং শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে জনমনে প্রশ্ন ওঠার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেন গুরুং|

তবে ভাট্টার সঙ্গে কথিত ব্যবসায়িক যোগসূত্র নিয়ে তদন্তের আওতায় আসার পর গুরুং বলেছিলেন, তিনি তদন্তে সহযোগিতা করবেন|

সোমবার একটি ফেসবুক পোস্টে গুরুং বলেন, ‘অনেক গুজব ছড়িয়েছে এবং অভিযোগ ও সত্য এক জিনিস নয়| সিদ্ধান্ত আবেগের ওপর নয়, প্রমাণের ওপর ভিত্তি করে হওয়া উচিত|’

তিনি আরও বলেন, দলের নেওয়া প্রতিটি সিদ্ধান্ত সম্পূর্ণরূপে মেনে চলবেন এবং তদন্তে সহযোগিতা করবেন|

প্রসঙ্গত, ২০২৫ সালে নেপালে দুর্নীতিবিরোধী এক ভয়াবহ ছাত্র-যুব বিদ্রোহ শুরু হয়, যা পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়| এর ছয় মাস পর গত ৫ মার্চ দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়| এতে নিরঙ্কুশ জয়লাভ করে র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বলেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় ¯^তন্ত্র পার্টি| গত ২৭ মার্চ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বলেন্দ্র শাহ| তার সরকারের ¯^রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান ‘জেন জি’ আন্দোলনের অন্যতম প্রধান নেতা গুরুং|

এদিকে বলেন্দ্র শাহের নেতৃত্বাধীন বর্তমান সরকারে এটি দ্বিতীয় মন্ত্রীর পদত্যাগ| গত ৯ এপ্রিল তৎকালীন শ্রম, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা মন্ত্রী দীপক কুমার সাহকে বরখাস্ত করেছিলেন প্রধানমন্ত্রী শাহ|

সূত্র: কাঠমান্ডু পোস্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT