শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কিশোর গ্যাং: এর অপরাধ নিবে কার কাঁধে? নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফকিরহাটে গলায় ফাঁস লাগিয়ে স্কুল ছাত্রীর আত্মহনন

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১০ পড়েছেন

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ফ্যানের সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীর আত্মহননের ঘটনা ঘটেছে। উপজেলার আট্টাকী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী বৈশাখী আক্তার আরভী (১৪) ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকী গ্রামের রাজমিস্ত্রি আওয়াল হোসেনের মেয়ে। ওই কিশোরী সাতশৈয়া হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। পুলিশ ও মৃতের পরিবার জানান, সোমবার (২৪ নভেম্বর) রাতে পরিবারের লোকন বৈশাখী আক্তারকে ঘরের ফ্যানের সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরীকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রুিতবেদন তৈরী করেন। পরে ময়না মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসাপাতেল মর্গে পাঠানো হয়েছে। আ্ইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ওই কিশোরী কিকারনে এমন ঘটনা ঘটিয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলে কিভাবে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT