শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরে আমবাগান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০৩ পড়েছেন
যশোর অফিস : যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোগা বাগানপাড়া এলাকায় আমবাগান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার‌ সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় এক ব্যক্তি তার পিতার কবর জিয়ারত করতে গিয়ে কবরের পাশে বালতিতে রাখা এসব ককটেল দেখতে পান।
স্থানীয় মোজাম্মেল হকের বাড়ির পাশে আমবাগানে কবর জিয়ারত করতে যান তার ভাই দরুদ আলী। যিনি শিগগিরই বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কবরের ভেতরে কাঠের গুঁড়া ভরা দুটি বালতি দেখতে পেয়ে তিনি একটি বালতি বাইরে তুলতেই ককটেল জাতীয় বস্তু চোখে পড়ে। বিষয়টি তিনি মোজাম্মেলকে জানান। পরে তারা দ্রুত গোগা বিজিবি ক্যাম্পে খবর দেন।
সংবাদ পেয়ে বিজিবির মাধ্যমে পুলিশকে জানানো হলে শার্শা থানার এসআই জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ২টি বালতিতে থাকা মোট ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানিয়েছেন,কে বা কারা কবরস্থানের ভেতর ও বাইরে এসব ককটেল রেখে গেছে তা এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT