বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ফের রিমান্ডে ৫৯ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘খুলনার খবর’ নামে ফেসবুক পেজের পরিচয় ও বৈধতা নিয়ে প্রশ্ন, প্রশাসনিক তদন্তের দাবি বটিয়াঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যেপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১১ দলীয় জোটের লং মার্চে শিববাড়ি মোড়ে তারেক রহমানের ব্যানার কালো কাপড়ে ঢাকার অভিযোগ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩১ পড়েছেন

মোঃসোহেল আহমেদ , খুলনা : ​খুলনা নগরীর ব্যস্ততম শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের লংমার্চ পরবর্তী পথসভাকে কেন্দ্র করে চরম বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। সমাবেশের ঠিক বিপরীত পাশে টাঙানো বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সম্বলিত একটি বড় প্যানা (বিলবোর্ড ব্যানার) কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে খুলনা রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

​আজ শনিবার খুলনা শিববাড়ি মোড়ে ১১ দলীয় জোটের ‘ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ’ উপলক্ষে এক পথসভার আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ও সংগৃহীত স্থিরচিত্রে দেখা যায়, পথসভার মঞ্চের ঠিক বাম পাশে অবস্থানে থাকা একটি বিশাল প্যানার একাংশ বিশেষ করে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিচ্ছবিটি বড় আকারের কালো কাপড়ে আবৃত করে রাখা হয়েছে।

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ চলাকালেই শিববাড়ি মোড়ের ওই বিলবোর্ডে টাঙানো প্যানাটি কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া অবস্থায় দেখা যায়। পথসভায় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করছিলেন, ঠিক সেই সময়েই তারেক রহমানের ছবির অংশটি আবৃত করার বিষয়টি পথচারী ও বিএনপি নেতাকর্মীদের নজরে আসে।

​ঘটনাটি ছড়িয়ে পড়ার পর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। খুলনা মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফুর রহমান আরিফ একে অসৌজন্যমূলক ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন। আগামী ৫ নভেম্বর তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে যখন দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি চলছে, ঠিক তার প্রাক্কালে এমন ঘটনায় রাজনৈতিক পরিবেশ থমথমে হয়ে উঠেছে।

​এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে জোটের দায়িত্বশীল কারো পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT