শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে গোপনে সহায়তা দিচ্ছে মার্কিন নৌবাহিনী

  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২১ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং অনিশ্চিত আলোচনা পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালি অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজগুলোকে নীরবে সহায়তা দিচ্ছে মার্কিন নৌবাহিনী। মঙ্গলবার (২৬ মে) এমন তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, ওমান উপকূলসংলগ্ন জলপথ দিয়ে যাওয়ার সময় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী একটি গ্রিক সুপারট্যাংকারকে মার্কিন নৌবাহিনী নিরাপত্তা সহায়তা দিয়েছে। মার্চের শুরু থেকে উপসাগরীয় এলাকায় আটকে থাকা জাহাজটি বর্তমানে ভারতে যাওয়ার পথে রয়েছে।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক জাহাজ এসকর্ট কার্যক্রম পুনরায় চালু করেনি। যদিও আগামী কয়েক দিনে সুপারট্যাংকার ও কনটেইনার জাহাজসহ অন্তত এক ডজন জাহাজকে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে মঙ্গলবার ইরান অভিযোগ করেছে, হরমুজ প্রণালির কাছে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের দাবি, এসব হামলা ছিল ‘আত্মরক্ষামূলক’ এবং তা ক্ষেপণাস্ত্র স্থাপনা ও মাইন পেতে থাকা নৌযান লক্ষ্য করে চালানো হয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দারা ইরানের সম্ভাব্য সামরিক তৎপরতার তথ্য পাওয়ার পর সোমবার দক্ষিণ ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। মার্কিন যুদ্ধবিমান ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দুটি স্পিডবোট ডুবিয়ে দেয়, যেগুলো হরমুজ প্রণালিতে মাইন পেতে চেষ্টা করছিল বলে দাবি করা হয়েছে।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সেন্টকম জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝি থেকে ইরানি বন্দরমুখী বা সেখান থেকে বের হওয়া ১০৮টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তারা পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে। একই সঙ্গে তারা একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। যদিও পেন্টাগন এ দাবি অস্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT