শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ট্রাম্প

  • প্রকাশিত সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৬ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : ইরানের অবরোধের কারণে হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর প্রহরায় নিরাপদে প্রণালি পেরোতে সহায়তা করতে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামের যে প্রকল্প শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তা স্থগিত করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই বিরতি ‘স্বল্প সময়ের জন্য’ উল্লেখ করে গতকাল মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি যে, অবরোধ পূর্ণমাত্রায় কার্যকর থাকলেও, চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষরিত হতে পারে কি না তা খতিয়ে দেখতে স্বল্প সময়ের জন্য ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত রাখা হবে।”
ট্রুথ সোশ্যাল পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের অনুরোধে প্রোজেক্ট ফ্রিডম স্থগিত রাখার এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি বলেছেন, প্রজেক্ট ফ্রিডম স্থগিত হলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এ ঘোষণা দেওয়ার পর উচ্ছ্বাস জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো ট্রাম্পের এ পোস্টকে ‘ইরানের বিজয়’ উল্লেখ করে তাদের প্রতিবেদনে বলেছে, যুদ্ধে ‘ধারাবাহিক ব্যর্থতার’ জেরে হরমুজ থেকে ‘পিছু হঠছেন’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
উল্লেখ্য, আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ তেল-গ্যাস ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। ফলে প্রণালি, আরব উপসাগর ও পারস্য উপসাগরে আটকা পড়ে শতাধিক জাহাজ।
আটকে থাকা এসব জাহাজকে মার্কিন নৌবাহিনীর প্রহরায় নিরাপদে হরমুজ পেরোতে সহায়তা করতে গত ৪ মে প্রোজেক্ট ফ্রিডম নামের একটি নতুন প্রকল্প ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প; যা গতকাল স্থগিত করলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT