শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
হেলিকপ্টারে ফরিদপুরে পৌঁছাল নিহত সেনাসদস্যের মরদেহ সুন্দরবনে আবারও পাঁচ জেলে অপহরণ ঐতিহ্যবাহী লাঠিখেলা আবহমান বাংলার হাজার বছরের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য : নিতাই রায় চৌধুরী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগ, গ্রেপ্তার চিফ অব স্টাফ বুকে তীব্র ব্যথা, হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা জারি মোংলা বন্দর হবে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক অর্থনৈতিক কেন্দ্র: নৌপরিবহনমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শনিবার, সরকারি ছুটি পাবেন না যারা ​শার্শায় দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার ​ জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তিন-চতুর্থাংশ বাংলাদেশে

বুকে তীব্র ব্যথা, হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ পড়েছেন

সিলেটে বুকে তীব্র ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নিজের নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী। এসব কর্মসূচি শেষে দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি।

পরে দ্রুত তাঁকে সিলেট নগরে নিয়ে আসা হয়। সেখানে আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

জুরেজ আবদুল্লাহ গুলজার আরও জানান, চিকিৎসকেরা মন্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। তবে সতর্কতার অংশ হিসেবে তাঁকে হাসপাতালে রেখে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT