প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৭:১৬ পি.এম
সুন্দরবনে আবারও পাঁচ জেলে অপহরণ
কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবনে আবারও জেলে অপহরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে সুন্দরবনের কাশিয়াবাদ স্টেশনের আওতাধীন বুড়ির দুনি এলাকা থেকে পাঁচ জেলেকে অপহরণ করেছে বনদস্যু বাম্বা বাহিনী। অপহৃত জেলেরা হলেন ইছাক আলী ও মইন আলী,জলিল,নুরইসলাম ও আবু।
অপহৃত এ সকল জেলের বাড়ী কয়রা উপজেলায়।
অপহৃত জেলেদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জেলেরা সুন্দরবনের বুড়ির দুনি এলাকায় মাছ ধরছিলেন। এ সময় বনদস্যু বাম্বা বাহিনীর সদস্যরা তাঁদের জিম্মি করে নিয়ে যায়। ঘটনার পর থেকে অপহৃত জেলেদের পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন,এবিষয়ে জেনেছি। অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, বুধবার (৪ নভেম্বর) রাত ৮ দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের বানিয়াখালি স্টেশনের আওতাধীন ফুলতলা খাল থেকে মোস্তফা মোড়ল, ওসমান মোড়ল,কামরুল গাজী, মাছুম গাজী, ইব্রাহীম গাজী সহ পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার(৫ নভেম্বর) সকালে জাহাঙ্গীর ও মিঠু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হলে মোস্তফা ও ওসমান গাজী কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন।বাকী জেলেদের এখনো কোনো খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: খান মাহাবুব হোসেন, নির্বাহী সম্পাদক: মিশারুল ইসলাম (মনির), বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৬/১, ফারাজীপাড়া লেন, খুলনা। প্রকাশক কর্তৃক ফ্রেন্ডস প্রিন্টার্স, ১০৭, স্যার ইকবাল রোড থেকে মুদ্রিত ও প্রকাশিত। বার্তা ও বিজ্ঞাপন বিভাগ : ফোন : ০৪১-৭৩২৭০০, মোবা : ০১৭১১-৩৪৬৬৬২, ০১৭১১-০৬৫৭৫৬। 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦, 𝐖𝐞𝐛 : 𝐰𝐰𝐰.daily𝐬𝐚𝐧𝐠𝐣𝐨𝐠𝐩𝐫𝐨𝐭𝐢𝐝𝐢𝐧.𝐜𝐨𝐦
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত : dailysangjogprotidin.com