বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ফের রিমান্ডে ৫৯ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘খুলনার খবর’ নামে ফেসবুক পেজের পরিচয় ও বৈধতা নিয়ে প্রশ্ন, প্রশাসনিক তদন্তের দাবি বটিয়াঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যেপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় কুখ্যাত নারী ও মাদক ব্যবসায়ী ইমরান গ্রেফতার

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সদরের মুনজিতপুর ঈদগাহ মাঠ এলাকার কুখ্যাত নারী ও মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. ইমরান হোসেন (৩৫) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
গত ২০ সেপ্টেম্বর (শনিবার) ভোররাতে রাজধানীর কাফরুল থানার একদল চৌকস পুলিশ সদস্য সাতক্ষীরার শহরে অভিযান চালিয়ে সংগীতার মোড় এলাকা থেকে তাকে আটক করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
ইমরান দীর্ঘ ১২ বছর ধরে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করে নারীদের ছবি বিকৃত করে আপত্তিকর ছবি তৈরি করত। এরপর সেই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিত বলে অভিযোগ রয়েছে। সামাজিক সম্মানের কথা ভেবে ভুক্তভোগীরা দীর্ঘদিন আইনি ব্যবস্থা নিতে সাহস পাননি।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান স্কুল জীবন থেকেই বেপরোয়া আচরণের কারণে পরিচিত ছিলেন। কিশোর বয়স থেকেই তিনি নারীদের উত্যক্ত করা, প্রেমের প্রস্তাব দেওয়া, প্রস্তাব প্রত্যাখ্যান করলে ব্ল্যাকমেইল করা এবং মাদক সেবনে আসক্ত হয়ে ওঠেন। পরবর্তীতে কলেজ জীবনে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে একটি চক্র গড়ে তোলেন।
ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, বিএনপি অফিসে আগুন
বিস্তারিত পড়ুন
২০১২ সালে মাদকসহ গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা হয়। তার স্ত্রী মাগরুরা আক্তার আখীও স্বামীর মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। খুলনা সাইবার ট্রাইব্যুনালে তাঘদের বিরুদ্ধে একটি মামলা চলমান আছে।
এছাড়া ইমরান নিয়মিত স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। দুবাই থেকে দেশে ফিরে ভারত সীমান্ত স্বর্ণ পাচারের কাজে সে সক্রিয় ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি বহুল আলোচিত জুলাই হত্যাকাণ্ডে অর্থদাতা হিসেবেও তার নাম উঠে এসেছে এবং এ সংক্রান্ত একটি মামলা বর্তমানে বিচারাধীন।
পুলিশ জানিয়েছে, ইমরানের ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর নামও চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT