শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে আবারও পাঁচ জেলে অপহরণ ঐতিহ্যবাহী লাঠিখেলা আবহমান বাংলার হাজার বছরের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য : নিতাই রায় চৌধুরী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগ, গ্রেপ্তার চিফ অব স্টাফ বুকে তীব্র ব্যথা, হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা জারি মোংলা বন্দর হবে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক অর্থনৈতিক কেন্দ্র: নৌপরিবহনমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শনিবার, সরকারি ছুটি পাবেন না যারা ​শার্শায় দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার ​ জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তিন-চতুর্থাংশ বাংলাদেশে ভারতের পাঞ্জাবে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

​শার্শায় দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার ​

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৬ পড়েছেন

যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

​শুক্রবার দুপুরে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ নভেম্বর রাতে শার্শার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামস্থ শিকারপুর আমতলা মোড় ব্রিজ থেকে আনুমানিক ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তার পার্শ্ববর্তী জামাল হোসেনের ধানক্ষেতের ভেতর অভিযান চালায় শার্শা থানা পুলিশের একটি চৌকস টিম।

​এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের ফেলে যাওয়া স্থান তল্লাশি করে একটি পুরাতন দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল জব্দ তালিকা মূলে উদ্ধার করে পুলিশ।

​এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের আসল নাম-ঠিকানা শনাক্তকরণ এবং তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT