শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় এনসিপির দুই মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন খেলাধুলার মধ্য দিয়ে যুবসমাজকে অপরাধ থেকে দুরে রাখতে পারে : বাগেরহাট জেলা প্রশাসক বাগেরহাটে মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার: টাকা ও স্বর্ণালংকার উদ্ধার মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ ইসলামের নামে রাজনীতি করছে, অথচ ইশতেহারে ইসলাম নেই: স্বরাষ্ট্ৰমন্ত্রী জাতীয় চার নেতা ও জয় বাংলার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা নিজ হাতে খাল পরিষ্কারের কাজ করলেন উজিরপুরের ইউএনও নড়াইলে নারী নৌকা বাইচ, সাংস্কৃতিক উৎসব  ও ফ্রি হেলথ ক্যাম্প  উদ্বোধন

বাগেরহাটে মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার: টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২৫ পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা সদরের যাত্রাপুর চাপাতলা এলাকার আতিয়ার রহমানের বসতবাড়ীতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার মুলহোতাসহ ৪ জন কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় লুষ্টিত নগদ কিছু টাকা ও স্বর্নালংকার উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো ঘটনার মুল হোতা আব্দুর নূর তুষার ওরফে হৃদয় (৩১), মোঃ হাসিব শেখ (৩৪), মোঃ ইনামুল বিশ্বাস ওরফে এনা (৩৭) এবং ডাকাতির স্বর্নালংকার ক্রেতা আব্দুর রশিদ (৩২)। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও নিবিড় অনুসন্ধান শেষে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস আভিযানিক দল বুধবার ও বৃহস্পতিবার ধারাবাহিক অভিযান পরিচালনা করে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। প্রসঙ্গতঃ গত ১৪ অক্টোবর রাতে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাঁপাতলা গ্রামের শেখ আতিয়ার রহমানের বসতবাড়ির ঘরের গ্রীল ভেঙ্গে প্রবেশ করে মুখোশ পরা ডাকাতদল অস্ত্রের মুখে চাঞ্চল্যকর দস্যুতা ও ডাকাতির ঘটনা ঘটায়। ডাকাতদল অস্ত্রের মুখে গৃহকর্তা আতিয়ার ও তার স্ত্রীকে বেধে স্টিল আলমারি ভেঙে নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার এবং ১টি বাটন মোবাইল ফোনসহ মোট প্রায় ১৮ লাখ ৮০ হাজার টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় আতিয়ার রহমানের ছেলে শেখ ওমর ফারুক বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন । বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, মামলা রুজুর পর থেকেই বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে গত বুধবার নড়াইল জেলার লোহাগড়া থানা এলাকা থেকে আসামী হাসিব কে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ঢাকা শহরের মিরপুর এলাকা থেকে বাকী আসামীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। ঢাকার দক্ষিনখানে মুলহোতা হ্নদয়ের ভাড়া ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে লুণ্ঠিত নগদ ৩০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। ধৃত হ্নদয়ের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরি সংক্রান্ত ৯টি মামলা রয়েছে। হৃদয়ের দেওয়া তথ্য অনুযায়ী লুণ্ঠিত স্বর্ণালংকারের ক্রেতা আব্দুর রশিদকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে গলিত ২ ভরি ৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT