
নড়াইল প্রতিনিধি: নড়াইলে ২ দিনব্যাপী জাতীয় নারী নৌকা বাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প ২০২৬ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে নড়াইলের এগারোখানের গোয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং ২ দিন ব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ সামীমুজ্জামান, পরিচালক (বাণিজ্যিক),মো. গনী উল আজম, জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে ৬ ও ৭ নভেম্বর ফ্রি মেডিকেল ক্যাম্প, নৃত্য, সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা অনুষ্ঠিত হবে। আর ৭ নভেম্বর জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান এলাকায় অলোকাপুরী সাংস্কৃতিক কেন্দ্র এই উৎসবের আয়োজন করেছে।
Leave a Reply