মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

রামপালে ওয়ারেন্টেড ৭ আসামী গ্রেফতার

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৪ পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি ‌: বাগেরহাটের রামপাল থানা পুলিশের ২৪ ঘন্টার বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৭ জন আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার বর্নি এলাকার মোঃ শুকুর শেখ, চাদপুর এলাকার মোঃ মোতালেব শেখ, ধলধা এলাকার নিত্যানন্দ কুন্ডু ওরফে নিমাই কুন্ডু, ফয়লা সন্তোষপুর এলাকার তরুন কুমার ঘোষ, কাশিপুর গ্রামের শেখ সুজন, একই এলাকার শেখ হালিম ওরফে আলিম শেখ, এবং শেখ শামীম হোসেন। রামপাল থানার মুহাঃ মাসুদুর রহমান মঙ্গলবার সকালে জানান, থানার সঙ্গীয় ফোর্সের সহায়তায় রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৭ জন ওয়ারেন্টেড আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন রামপাল থানা পুলিশ অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT