
দাকোপ (খুলনা) প্রতিনিধি :খুলনার দাকোপে উন্নততর স্থানীয় সহায়ক পরিবেশের জন্য নেটওয়ার্কগুলোকে শক্তি শালীকরণের লক্ষে উপজেলা পর্যায়ে সিএসও সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিএসও নেটওয়ার্কের আয়োজনে ও হেলভেটাস বাংলাদেশ এর এনাবেল প্রকল্পের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুর ২টায় বারইখালী চমক বহুমুখি মহিলা সমবায় সমিতির হল রুমে উপজেলা সিএসও নেটওয়ার্ক কমিটির সভাপতি শিবানী সরদারের সভাপতিত্বে ও সিনিয়র প্রকল্প কর্মকর্তা প্রতিভা বিকাশ সরকারের সঞ্চালনায় অনুিষ্ঠত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এনাবেল প্রজেক্ট সমন্বয়কারী (বাংলাদেশ) লাওস ও মিয়ানমার যিনি কসোভো এর নাগরিক আর্টান মনুগলু। বিশেষ অতিথির বক্তৃতা করেন এনাবেল প্রজেক্ট ম্যানেজার শাহরিয়ার মান্নান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিএসও নেটওয়ার্কের প্রচার সম্পাদক দীপায়ন বিশ্বাস, ইয়াং প্রফেশনাল শাহরিয়া সেলিম ঐশী, ইকো সুন্দরবন প্রকল্পের ইয়ুথ রিপ্রেজেন্টেটিভ গিরিশ রায় প্রমুখ। এসময় উপজেলা সিএসও নেটওয়ার্কের সকল সদস্যবৃন্দ ও ইউনিয়ন সিএসও’র প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Leave a Reply