মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

খুমেক এর নবনিযুক্ত পরিচালক ডা. মোস্তফা কামালকে সম্মাননা স্মারক প্রদান

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৭ পড়েছেন
নিজস্ব প্রতিবেদক : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। এ সময় নবনিযুক্ত ভারপ্রাপ্ত পরিচালককে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের পরিচালক ডা. আবু জাফর সালেহ পলাশ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. তাজ এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিমুজ্জামান।
খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও বিজয় টিভির খুলনা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ও চ্যানেল এস-এর খুলনা জেলা প্রতিনিধি শেখ শান্ত ইসলাম, দপ্তর সম্পাদক ও বাংলা টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার তানভীর সৌরভ, প্রচার সম্পাদক ও দৈনিক আমার একুশের স্টাফ রিপোর্টার আরিফ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে নবনিযুক্ত ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোস্তফা কামালের সঙ্গে নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁর নতুন দায়িত্ব পালনে শুভকামনা জানান। পরে সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতি, চিকিৎসাসেবা, হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত পরিচালকের সঙ্গে খুলনা সাংবাদিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মতবিনিময় হয়। হাসপাতালের সেবার মান ও সামগ্রিক কার্যক্রম নিয়ে পারস্পরিক আলোচনা এবং গঠনমূলক মতবিনিময়ের মধ্য দিয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT