
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলা ১০ ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের কার্যকালের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। স্থানীয় সরকার শাখার এক আদেশে উপজেলা প্রশাসন ১০ ইউনিয়নে প্রশাসক নিয়োগ করে পরিপত্র জারি করেছে।
জানা গেছে বিগত ২০২১ সালের ২০ অক্টোবর উপকুলীয় এ উপজেলার ১০ ইউনিয়নে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে গৌরম্ভা ইউনিয়নে মো. রাজিব সরদার, উজলকুড় ইউনিয়নে মুন্সী বোরহান উদ্দিন জেড, বাইনতলা ইউনিয়নে মো. আব্দুল্লাহ ফকির, রামপাল সদর ইউনিয়নে মো. নাসির উদ্দিন, রাজনগর ইউনিয়নে সরদার আ. হান্নান ডাবলু, হুড়কা ইউনিয়নে তপন কুমার গোলদার, পেড়িখালি ইউনিয়নে হাওলাদার রফিকুল ইসলাম বাবুল, ভোজপাতিয়া ইউনিয়নে তরফদার মাহফুজুর রহমান টুকু, মল্লিকেরবেড় ইউনিয়নে তালুকদার সাব্বির আহমেদ ও বাঁশতলী ইউনিয়নে মোস্তাফিজুর রহমান সোহেল নির্বূাচিত হন। এরমধ্যে রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আ. হান্নান ডাবলু মৃত্যুবরন করায় উপ- নির্বাচনে তার স্ত্রী সুলতানা পারভীন ময়না উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপুর্বে পেড়িখালি ইউনিয়নের চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল মৃত্যুবরন করায় ওই ইউনিয়নে আগেই প্রশাসক নিয়োগ করা হয়।
এ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানগনের কার্যকালের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় স্থানীয় সরকার শাখার গত ২৫-১০-২০২৬ খ্রি . তারিখের স্মারক নম্বর-০৫.৪৪. ০১৩৩.০০০.৫৬.০১৫.২৬-৬৩৪ মোতাবেক রামপাল উপজেলা প্রশাসনকে ওইসব ইউনিয়নে একজন করে প্রশাসক নিয়োগের আদেশ দেন। ওই আদেশের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন গত ২৭-১০-২০২৬ খ্রি. তারিখে স্মারক নম্বর- ০৫.৪৪.০১৭৩.০০০.৪৩.০০২. ২৬-৮৭২ মোতাবেক গেীরম্ভা ইউনিয়নের রামপাল পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, উজলকুড় ইউনিয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, বাইনতলা ইউনিয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার পুষ্পেন সরকার, রামপাল সদর ইউনিয়ে উপজেলা সিনিয়র মৎস অফিসার বিনয় কুমার রায়।
রাজনগর ইউনিয়নে অতিরিক্ত কৃষি অফিসার জি,এম অলিউল ইসলাম, হুড়কা ইউনিয়নে উপজেলা আইসিটি অফিসার রনিক হালদার, পেড়িখালি ইউনিয়নে উপজেলা উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন, ভোজপাতিয়া ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো, নাসির উদ্দিন, মল্লিকেরবেড় ইউনিয়নে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান ও বাঁশতলী ইউনিয়নে উপজেলা সমাজসেবক কর্মকর্তা মে. শাহিনুর রহমানকে প্রশাসক নিয়োগ করে প্রঞ্জাপন জারী করেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ওইসব ইউনিয়নে প্রশাসকের দায়িত্ব পালন করবেন। তবে গৌরম্ভা ইউনিয়নে ৩০ নভেম্বর ও রাজনগর ইউনিয়নে ১২ ডিসেম্বর চেয়ারম্যানদের কার্যকালেরর মেয়াদ উত্তীর্ণ হবে। তার আগেই ওই দুই ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হয়েছে।
উল্লেখ্য বিগত ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতনের পর আওয়ামীলীগ সমর্থিত এ উপজেলার চেয়ারম্যানরা গা ঢাকা দেন। এতে এ উপজেলায় স্থানীয় সরকার বিভাগ ইউনিয়ন পরিষদে এক ধরনের অচলবস্থা সৃষিট হয়। প্রায় সাড়ে তিন বছরে বেশির ভাগ চেয়ারম্যান ফিরে না আসায় দীর্ঘদিন ধরে প্রশাসকরাই দায়িত্ব পালন করছিলেন।এবার সব ইউনিয়নে একই সাথে প্রশাসক নিয়োগ করা হয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের পুর্ব মুহুর্ত পর্যন্ত প্রশাসকরাই দায়িত্ব পালন করবেন। একজন প্রশাসক নাম প্রকাশ না করে বলেন সরকারী দায়িত্ব পালনের পাশাপাশি ইউনিয়ন পরিষদের দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়বে। তারপরও সরকারি নির্দেশনা পালন করতে হবে।
স্থানীয় একটি ইউনিয়ন পরিষদের সাধারন নাগরিদের কয়েকজনের কাছে প্রশাসক সম্পর্কে জানতে চাইলে তারা বলেন প্রশাসক সম্পর্কে তাদের তেমন কোনো ধারনা নেই। তবে একজন শিক্ষক বলেন ওয়ারেশ কায়েম সনদ, নাগরিক সনদ, জন্ম নিবন্ধন সনদ, প্রত্যায়ন পত্র, বিভিন্ন ভাতা সংক্রান্ত তথ্য, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা পেতে সাধারন মানুষকে ভোগান্তি পোহাতে হবে। এছাড়া দ্রুত সেবা পাওয়া থেকে নাগরিকরা বঞ্চিত হবে। তিনি যুক্তি দেখিয়ে বলেন যাদের প্রশাসক নিয়োগ করা হয়েছে তারা সকলেই উপজেলা পরিষদের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা। তাদের একদিকে যেমন সরকারি দপ্তরের কাজকর্ম সামাল দিতে হবে, অপরদিকে তেমনি ভাবে ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করতে হবে। এতে নাগরিক সেবা পেতে বিলম্ব হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান বলেন সরকারি দপ্তরের পাশাপাশি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করতে হবে। এজন্য সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্য ও সচীবদের সাথে কথা কলে আমরা ঠিক করে নিবো কিভাবে পরিষদের কাযক্রম চলমান রাখলে নাগরিকরা সহজে নাগরিক সুবিধা পেতে পারে।
Leave a Reply