মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে সাবেক এমপি গোপন বৈঠকের ভিডিও ভাইরাল, আ.লীগ নেতা আটক রাজশাহীতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন তালায় শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন, গ্রামে গ্রামে যাত্রাপালা তালায় অজ্ঞান পার্টির কবলে পড়ে একই পরিবারের চারজন অসুস্থ বটিয়াঘাটায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে হরতালের সমর্থনে ছাত্রলীগের মিছিল সুন্দরবনে বনদস্যু বাম্বার হাতে জেলে নির্যাতিত যশোর সদরে ১৫ ইউপিতে বিএনপির ১১১ মনোনয়নপ্রত্যাশী কুমিল্লায় আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

তালায় অজ্ঞান পার্টির কবলে পড়ে একই পরিবারের চারজন অসুস্থ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৩ পড়েছেন

তালা প্রতিনিধি : তালা উপজেলার সদর ইউনিয়নের ডাংগানলতা গ্রামে একই পরিবারের শিশুসহ চারজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে দুজন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অজ্ঞাত কারণে পরিবারের সদস্যদের অসুস্থ হওয়ার ঘটনায় এলাকায় অজ্ঞান পার্টির আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাংগানলতা গ্রামের মৃত গোপাল শেখের ছেলে সামছের শেখ, তাঁর ছেলে ইউসুফ শেখ (৪০), ইউসুফের স্ত্রী জাহানারা বেগম (৩৫) এবং তাঁদের সাত বছর বয়সী সন্তান মহসিন শেখ শনিবার রাত ৯টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের বমি শুরু হয়। একপর্যায়ে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় এক পল্লিচিকিৎসকের মাধ্যমে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন সকাল ৮টার দিকে তাঁদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর মহসিন ও জাহানারা বাড়ি ফিরেছেন। সামছের ও ইউসুফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উক্ত ঘটনায় থানায় অভিযোগ করা হবে বলে ভুক্তভোগিরা জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, তালা উপজেলায় এর আগেও হরিহরনগর, ডাংগানলতা ও চরগ্রামে একই ধরনের ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় পরিবারের সদস্যদের অচেতন করে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ রয়েছে। তবে ডাংগানলতার সর্বশেষ ঘটনায় অজ্ঞান পার্টির সম্পৃক্ততা কিংবা বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাগুলো তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT