বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ফের রিমান্ডে ৫৯ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘খুলনার খবর’ নামে ফেসবুক পেজের পরিচয় ও বৈধতা নিয়ে প্রশ্ন, প্রশাসনিক তদন্তের দাবি বটিয়াঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যেপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যশোর শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন ১,৬৮৪ শিক্ষার্থীর

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ পড়েছেন

যশোর প্রতিনিধি : যশোর শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন ১,৬৮৪ শিক্ষার্থীর এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পুনঃনিরীক্ষণের পর বোর্ডের অধীন ১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য থাকা ৩৮০ জন নতুন করে উত্তীর্ণ হয়েছেন।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, পুনর্নিরীক্ষণের পর বিভিন্ন গ্রেডে পরিবর্তন এসেছে। এর মধ্যে অকৃতকার্য থেকে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি অনেক পরীক্ষার্থী উন্নত গ্রেড ও জিপিএ-৫ পেয়েছেন।

পুনর্নিরীক্ষণের আগে ‘F’ গ্রেড পাওয়া ৩৮০ জন পরীক্ষার্থী নতুন ফলাফলে উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ‘F’ থেকে ‘A’ গ্রেড পেয়েছেন ১ জন, ‘A-’ পেয়েছেন ৩ জন, ‘B’ পেয়েছেন ৩৩ জন, ‘C’ পেয়েছেন ১৯ জন এবং ‘D’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৩২৪ জন।

পুনর্নিরীক্ষণের পর যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও বেড়েছে। আগে ‘A’ গ্রেড পাওয়া ৭৩১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের পর জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া আগে ‘A-’ গ্রেড পাওয়া ১৯ জন এবং ‘B’ গ্রেড পাওয়া ২ জন পরীক্ষার্থীও জিপিএ-৫ অর্জন করেছেন।

এ ছাড়া ‘A-’ থেকে ‘A’ গ্রেডে উন্নীত হয়েছেন ৩০৮ জন। ‘B’ থেকে ‘A’ পেয়েছেন ১২ জন, ‘B’ থেকে ‘A-’ পেয়েছেন ১৫০ জন, ‘C’ থেকে ‘A’ পেয়েছেন ১ জন, ‘C’ থেকে ‘A-’ পেয়েছেন ১ জন এবং ‘C’ থেকে ‘B’ পেয়েছেন ৬৫ জন। অন্যদিকে, ‘D’ থেকে ‘A-’ পেয়েছেন ১ জন এবং ‘D’ থেকে ‘C’ পেয়েছেন ১৪ জন।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন বলেন, পরীক্ষার্থীদের পুনর্নিরীক্ষণের আবেদন পাওয়ার পর অভিজ্ঞ পরীক্ষকদের মাধ্যমে নিয়ম অনুযায়ী উত্তরপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় উত্তরপত্রে নম্বর গণনা, নম্বর ওঠানো বা লিখনসংক্রান্ত কোনো ভুল থাকলে তা সংশোধন করা হয়। পরে সংশোধিত ফলাফল প্রস্তুত করে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্রগুলোতেও সংশোধিত ফলাফল পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT