বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ফের রিমান্ডে ৫৯ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘খুলনার খবর’ নামে ফেসবুক পেজের পরিচয় ও বৈধতা নিয়ে প্রশ্ন, প্রশাসনিক তদন্তের দাবি বটিয়াঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যেপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

  • প্রকাশিত সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ পড়েছেন
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জের মাঠে কৃষকের কাজ করা অবস্থায় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 ঘটনাটি ঘটেছে, ২ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহিষপুরা হোগলাপাশা গ্রামে। ঘটনাস্থল থেকে মহিষপুড়া ফাঁড়ি পুলিশের টু আইসি এএসআই ঝন্টু এ খবর নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট ওয়ার্ড গ্রামপুলিশ আবুল কালাম আজাদ ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মৃত. মনোরঞ্জন বাছাড়ের দুই ছেলে দিনমজুর কৃষক। বিধান বাছাড় (৫৫), তার ছোট ভাই মানিক বাছাড় (৪২)। নিহতের ভগ্নিপতি নারায়ন চন্দ্র মিস্ত্রীর জানান, মাঠে বীজ পাতা  রোপনের সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়।  তাৎক্ষনিক স্থানীয় লোকজন নিকটস্ত ফাঁড়ি পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত বিধান বাছাড়ের স্ত্রী শিখা রানী, ২ ছেলে ও ২ মেয়ে ও তার ভাই মানিক বছাড়ের স্ত্রী বিথি রানী, ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। এদিকে হোগলাপাশা ইউনিয়নে মৃত্যুর এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনর্চাজ মো. শহীদুল্লাহ বলেন, খবর শুনে তাৎক্ষনিক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT