শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান, কলকাতা হাইকোর্টে উত্তেজনা

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৬ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : কলকাতা হাইকোর্টে ভোট-পরবর্তী একটি মামলার শুনানি চলাকালে তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুনানি শেষে আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন তিনি।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে প্রধান বিচারপতি সুর্যজিৎ পালের এজলাসে ওই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। মামলাটিতে জনস্বার্থ মামলার শুনানির জন্য আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টার দিকে তিনি হাইকোর্ট চত্বরে পৌঁছে প্রধান বিচারপতির এজলাসে শুনানিতে অংশ নেন।
এরপর এজলাস থেকে বের হওয়ার সময় হাইকোর্টের লবিতে আগে থেকেই জড়ো হওয়া আইনজীবীদের একাংশ তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। এ সময় মমতাকে লক্ষ্য করে তারা ‘চোর’ স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ভিড়ের মধ্য থেকে আরও কিছু কটূক্তিও শোনা যায়।
বিক্ষোভের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট চত্বর ত্যাগ করেন। বের হওয়ার সময় তিনি আইনজীবীদের দিকে ইঙ্গিত করে বলেন, ওরা আমাকে মেরেছে।
এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছে। দলের পক্ষ থেকে বলা হয়, একজন নির্বাচিত নেত্রীর প্রতি আদালত প্রাঙ্গণে এমন আচরণ অগ্রহণযোগ্য।
অন্যদিকে বিরোধী শিবির এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ঘটনাটি ঘিরে কলকাতার রাজনৈতিক ও আইনজীবী মহলে ব্যাপক আলোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT