শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতে পৌঁছেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, পেলেন বিক্ষোভের অনুমতি

  • প্রকাশিত সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৮৬ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্র থেকে নিজের দেশ ভারতে এসে পৌঁছেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলা ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। শনিবার (৬ জুন) সকালে তিনি দিল্লিতে অবতরণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেই এ খবর নিশ্চিত করেছেন। নয়াদিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে পূর্বপরিকল্পিত বিক্ষোভে অংশ নিতেই মূলত যুক্তরাষ্ট্র থেকে তার দেশে ফেরা।
দিল্লিতে নেমে ভারতীয় তরুণদের জনপ্রিয় নেতা অভিজিৎ সমর্থকদের উদ্দেশ্যে পূর্ণ শৃঙ্খলা বজায় রাখার এবং আন্দোলন যেন সম্পূর্ণ অহিংস থাকে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে অভিজিৎ লিখেছেন, ‘যন্তর মন্তরে আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আসার সময় সঙ্গে একটি করে বই এবং আমাদের জাতীয় পতাকা ‘তেরঙা’ আনতে একদম ভুলবেন না!’
একইসঙ্গে পুলিশের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘করুণা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে কর্তব্যরত পুলিশ সদস্যদের ফুল উপহার দিন। আমাদের এই আন্দোলনকে ভালোবাসা ও শান্তির মাধ্যমে সফল করতে হবে।’
বিমানবন্দরে নামার পর অভিজিতের হাতে ভারতের বিখ্যাত সমাজ সংস্কারক বি আর আম্বেদকরের আত্মজীবনীর একটি বই দেখা গেছে।
এদিকে সিজেপির একজন মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানান, দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য তারা দিল্লি পুলিশের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন। বিমানবন্দরে নামার পর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা অভিজিৎ দিপকের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকের পর দলের পক্ষ থেকে আন্দোলনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, সমর্থকরা যেন পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে ভিড় না করে সরাসরি যন্তর মন্তরের সমাবেশস্থলে চলে যান।
পুলিশের সবুজ সংকেত পাওয়ার পর সিজেপি প্রধান অভিজিৎ দিপকে তার এক্স হ্যান্ডেলে চূড়ান্ত ঘোষণা দিয়ে লেখেন, ‘আমাদের সব ‘ককরোচ’ বা সমর্থকদের বলছি, কেউ পার্লামেন্ট স্ট্রিট থানায় যাবেন না। সবাই সোজা যন্তর মন্তরে চলে আসুন। সকাল ১০টা থেকেই আমাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি শুরু হতে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামের সঙ্গে মিল রেখে গত ১৬ মে এই প্যারোডি দলটির নাম ঘোষণা করেন অভিজিৎ।
জানা যায়, ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত একটি মামলার শুনানির সময় সরকারের সমালোচনা করা তরুণদের ‘তেলাপোকা’ (ককরোচ) এবং ‘পরজীবী’ বলে সম্বোধন করেছেন। তার এমন মন্তব্যের খবর ছড়িয়ে পড়ার পর তরুণদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। যদিও প্রধান বিচারপতি পরে দাবি করেন, তার মন্তব্যকে ভুল প্রসঙ্গে টেনে আনা হয়েছে।
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অধীনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি পরীক্ষায় বড়সড় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় তার পদত্যাগ দাবি করছে সিজেপি। আজ দিল্লিতে মূলত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ শুরেু করেছে ককরোচ জনতা পার্টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT