বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ফের রিমান্ডে ৫৯ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘খুলনার খবর’ নামে ফেসবুক পেজের পরিচয় ও বৈধতা নিয়ে প্রশ্ন, প্রশাসনিক তদন্তের দাবি বটিয়াঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যেপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফুলতলায় আল হেরা মাদ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশিত সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ পড়েছেন

ফুলতলা প্রতিনিধি : ফুলতলার আল হেরা আদর্শ মাদ্রাসার উদ্যোগে শনিবার সকাল দশটায় মাদ্রাসা চত্বরে ইবতেদায়ি ৫ম শ্রেণীর বোর্ড বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা এবং সীরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, হামদ্-নাত-ক্বিরাত কেরাত প্রতিযোগিতা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও পরিচালক মাওলানা আঃ গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু। স্বাগত বক্তৃতা করেন ভারপ্রাপ্ত প্রধান মাওলানা আলী আকবর ফারাজী। রাসূলুল্লাহ (সাঃ) এর সীরাতের উপর আলোচনা করেন তাদ্বরীছুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতী নূর মোহাম্মাদ রহমানী। বিশেষ অতিথি ছিলেন জজকোর্ট খুলনার এ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, উপজেলা প্রেসক্লাব ফুলতলার সভাপতি শামসুল আলম খোকন, ইউপি সদস্য মোঃ শামীম সরদার। সেক্রেটারী মাজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পথের বাজার বণিক সমিতির সভাপতি ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোঃ রুহুল কুদ্দুস লষ্কর, পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক মোঃ খায়রুজ্জামান সরদার, মোঃ সেলিম জমাদ্দার, অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ নুরুজ্জামান, ইউএফএস চেয়ারম্যান জাকারিয়া হুসাইন, সাংবাদিক মাকুল উদ্দিন গাজী, অবসরপ্রাপ্ত ব্যাংকার আলহাজ্ব মোঃ আতিয়ার রহমান শেখ, মোঃ মকবুল সরদার, শিক্ষক হাফেজ রেজোয়ানুল হক, হাফেজ রাজিবুল ইসলাম, হাফেজ মোস্তাফিজুর রহমান, গাজী মঈন উদ্দিন প্রমুখ। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেষ্ট ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জবেদা কাদের ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT