বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ফের রিমান্ডে ৫৯ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘খুলনার খবর’ নামে ফেসবুক পেজের পরিচয় ও বৈধতা নিয়ে প্রশ্ন, প্রশাসনিক তদন্তের দাবি বটিয়াঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যেপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৬ পড়েছেন
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর এক্সক্লুসিভ ডিস্ট্রিউটার মেসার্স মরিয়ম ট্রেড কর্পোরেশনের বার্ষিক রিটেইলার সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে পাইকগাছা, কয়রা, তালা ও আশাশুনি সহ অত্র অঞ্চলের রিটেইলার ব্যবসায়ীদের নিয়ে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মরিয়ম ট্রেড কর্পোরেশন এর স্বত্বাধিকারীরা আলহাজ্ব ফয়সাল মাহমুদ অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ সিমেন্টের ডেপুটি ম্যানেজার শ্যামল পাল। বিশেষ অতিথি ছিলেন শাহ সিমেন্ট এর সিনিয়র এরিয়া ম্যানেজার শাহরিয়ার সুমন, আলহাজ্ব মরিয়ম বেগম, উপজেলা ঠিকাদারি কল্যাণ সমিতির সভাপতি এম আব্দুস সামাদ, পৌর বিএনপির সাবেক আহবায়ক সেলিম রেজা লাকি, ষোলআনা সমিতির সাবেক সেক্রেটারি ইলিয়াস হোসেন, অ্যাড. ইদ্রিসুর রহমান মন্টু, আলহাজ্ব হাবিবুর রহমান। শাহ সিমেন্ট এর অফিসার এসএম বায়েজিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুনমুন রহমান, অ্যাড. নুসরাত জাহান উর্মি, শাহ সিমেন্ট এর অফিসার নিরব কুন্ডু, আশিকুজ্জামান আশিক, আব্দুর রাজ্জাক ও নাহিদ পারভেজ। অনুষ্ঠানে প্রায় একশো ব্যবসায়ী অংশ গ্রহণ করেন। যাদের মধ্যে ব্যবসায়ীক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ সেরা ১৩ জন ব্যাবসায়ী কে মোটরসাইকেল ও ফ্রিজ সহ বিশেষ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সকল ব্যবসায়ীদের মাঝে শাহ সিমেন্ট এর সহযোগিতায় মরিয়ম ট্রেড কর্পোরেশন এর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন গুণগত মানের ধারাবাহিকতা ও গ্রাহকদের আস্থাই শাহ সিমেন্টের দীর্ঘদিনের মূল ভিত্তি। গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানে শাহ সিমেন্ট সবসময় প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে  বক্তারা আরো বলেন দেশের মানুষ আস্থা রেখেছে বলেই শাহ সিমেন্ট আজ নাম্বার ওয়ান খ্যাতি অর্জন করেছে।  দেশের মেগা অবকাঠামো থেকে শুরু করে ব্যক্তিগত আবাসন গঠনে শাহ সিমেন্ট সবসময় আধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মান নিশ্চিত করে আসছে। বিশ্বের সর্ববৃহৎ ভার্টিক্যাল রোলার মিল স্থাপনের মাধ্যমে শুধু শাহ সিমেন্ট নতুন উচ্চতায় যায়নি, বরং বাংলাদেশের শিল্পখাতকে বিশ্বমঞ্চে এক অন্যন্য সম্মান এনে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT