মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে ভাবনা নেই : অর্থ উপদেষ্টা

  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৩১৯ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : নির্বাচন ও গণভোটের বাজেটে কোনো সমস্যা হবে না, তবে খরচ বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, ‘জাতীয় নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে। তবে নির্বাচন এবং গণভোটের বাজেট নিয়ে চিন্তার কিছু নেই। তপশিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে।’
স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেয়া হবে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এসবের বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’
নির্বাচন এবং গণভোট দুইদিন করা অনেক কঠিন বিষয় বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘চ্যালেঞ্জ হলেও একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোট করতে হবে নির্বাচন কমিশনকে। পৃথিবীর অনেক দেশেই এ ধরনের ব্যবস্থা রয়েছে।’
উপদেষ্টা আরও বলেন, ‘রিশোধিত তেল আনবে জ্বালানি মন্ত্রণালয়, আজ সেটার অনুমোদন দেয়া হয়েছে। চালের দাম স্থিতিশীল ছিলো, আবার কিছুটা বাড়ছে। এজন্য নন বাসমতি চাল আমদানি করা হবে। সাধারণত ৪০ থেকে ৫০ হাজার টনের কম আমদানি করা হয় না। দেশের ব্যবসায়ীদের একটু দায়িত্বশীল হতে হবে। পৃথিবীর অন্যান্য দেশে জিনিসপত্রের দাম এভাবে বাড়ে না। এর সমাধান প্রশাসন দিয়ে হয়না, রাজনৈতিক সরকার লাগে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT