সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

ডুমুরিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২২ পড়েছেন

ডুমুরিয়া প্রতিনিধি :  খুলনার ডুমুরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আকরাম বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার শাহপুর গাজীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক আকরাম উপজেলার থুকড়া এলাকার সুলতান বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আকরামকে আটক করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, আকরাম দীর্ঘদিন ধরে খুলনা শহরে মাটি কাটার সরদার হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT