
আন্তর্জাতিক ডেস্ক : জ্বালানিখাতে সহযোগিতা নিয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আলোচনার একটি মুহূর্ত
জ্বালানিখাতে সহযোগিতা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব আলোচনা করেছেন|
বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের ˆবঠকের ফাঁকে তারা ˆবঠক করেন|
ˆবঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন|
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরসহ দুই দেশের শীর্ষ কূটনৈতিকরা উপস্থিত ছিলেন|
জানা গেছে, ˆবঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্ক, বিশেষ করে জ্বালানি খাতের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন|
এসময় জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী|
পাশাপাশি দুই দেশের সংসদীয় সহযোগিতা প্রাতিষ্ঠানিক রূপ দিতে সম্প্রতি গঠিত ‘বাংলাদেশ-রাশিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’-এর প্রশংসাও করেন তিনি| ˆবঠকে উভয় পক্ষই দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে|
Leave a Reply