মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

খুলনা প্রেসক্লাবে আশার সার্বিক কর্মসূচি অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৮ পড়েছেন

 বিজ্ঞপ্তি : খুলনায় ক্ষুদ্রঋণ সংস্থা ‘আশা’-এর সার্বিক কর্মসূচি অবহিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ মঙ্গলবার খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনার বিভিন্ন্ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

আশা-খুলনা ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার আব্দুল্লাহ আল-হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহা: হোসেনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আশা-এর ব্রাঞ্চ ম্যানেজার উত্তম কুমার দত্ত এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আশা-খুলনা সদর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. হাবিবুর রহমান।

সভায় জানানো হয়, গত চার দশক ধরে আশা দেশের দরিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে সারা দেশে প্রায় ৭০ লাখ পরিবার আশা-এর সুফল ভোগ করছে। সংস্থার আর্থিক সেবার মধ্যে রয়েছে ক্ষুদ্রঋণ, এমএসএমই ঋণ, কৃষি ঋণ, সঞ্চয় ও রেমিট্যান্স।

এছাড়া সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) কার্যক্রমের আওতায় প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা, উচ্চ শিক্ষা বৃত্তি, ফিজিওথেরাপি সেবা, দুর্যোগকালীন ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ, স্যানিটেশন কার্যক্রম এবং আশা-বিশ্ববিদ্যালয় ও আশা-ম্যাটসের গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ বৃত্তি প্রদান করা হচ্ছে। পাশাপাশি বাল্যবিবাহ রোধে জিপিএ-৫ প্রাপ্তদের বৃত্তি দেওয়া এবং ঋণগ্রহীতা মারা গেলে ঋণের অবশিষ্ট টাকা মওকুফ ও দাফন-কাফনের জন্য নগদ ৫,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়।

সভায় ২০২৫-২৬ অর্থ বছরে খুলনা জেলায় সংস্থাটির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরা হয়। জানানো হয়, খুলনা জেলায় ৫৪টি ব্রাঞ্চের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে ১ লাখ ২২৯ জনকে ৬৩০.৫১ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে এবং ২০২৬-২৭ অর্থবছরে ১ লাখ ১৩ হাজার জনকে ৬৪৯.৬৪ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

এছাড়া প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণের আওতায় খুলনা জেলায় ১১টি ব্রাঞ্চে ৯২টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ৫ হাজার ৫২০ জন শিশুকে শিক্ষাদান কার্যক্রম চলমান রয়েছে। অনুষ্ঠানে আশা-এর বিভিন্ন কার্যক্রমের ওপর একটি আলোকচিত্র প্রদর্শনীও করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT