সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

খুলনায় যুবককে পিটিয়ে সাইকেল ছিনতাই

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১১ পড়েছেন

নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরীর লবণচড়া এলাকায় এক যুবককে মারধর করে তাঁর ব্যবহৃত সাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ৭–৮ জনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোল্লাপাড়া মসজিদের পাশের গলির মুখে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শান্ত নগরীর চানমারী বাজার এলাকার লিটন খাঁর ছেলে। তিনি নগরীর জিরো পয়েন্ট এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করেন।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে মোল্লাপাড়া মসজিদের পাশের গলির মুখে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে মারধর করে ফেলে রেখে তাঁর ব্যবহৃত সাইকেলটি নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন শান্তকে উদ্ধার করে তাঁর পরিবারের কাছে পৌঁছে দেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত যুবকের চিকিৎসা শেষে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হবে।

এ ঘটনায় জড়িতদের পরিচয়, হামলার কারণ এবং ছিনিয়ে নেওয়া সাইকেল উদ্ধারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের বক্তব্যও জানা সম্ভব হয়নি।

ঘটনার পর স্থানীয় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রত্যাশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT