বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ফের রিমান্ডে ৫৯ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘খুলনার খবর’ নামে ফেসবুক পেজের পরিচয় ও বৈধতা নিয়ে প্রশ্ন, প্রশাসনিক তদন্তের দাবি বটিয়াঘাটায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার খুলনা-মোংলা ও বাগেরহাট-খুলনা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যেপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খুলনায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২২ পড়েছেন

নিউজ ডেস্ক : উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) বিকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথি বলেন, ক্রীড়া আমাদের শিক্ষার একটি অংশ। ক্রীড়া শিক্ষার্থীর শারীরিক গঠন ও মানসিক প্রশান্তির জায়গা। প্রধানমন্ত্রী তারেক রহমান স্কুল-কলেজের ক্রীড়াকে অধিক গুরুত্ব দিয়েছেন। শিক্ষার্থীরা মেধা দিয়ে সারাদেশে সৃষ্টিশীল ভাবনা নিয়ে অনেক কিছু তৈরি করছে। তিনি বলেন, মোবাইলে আসক্তি এবং মাদকের প্রসার থেকে আমাদের সন্তানদের ফিরিয়ে আনতে গেলে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষাঙ্গণকে সমৃদ্ধ করতে হবে এবং একই সাথে সমাজকে নতুন করে সাজাতে হবে। প্রধানমন্ত্রী মহানগরীসহ প্রতি জেলায় একটি ফুটবল খেলার মাঠ তৈরি করতে বলেছেন। ইতোমধ্যে নগরীর ৩১টি ওয়ার্ডের মধ্যে ২৩টি ফুটবল মাঠ তৈরি করার পদক্ষেপ নেয়া হচ্ছে। এর মধ্যদিয়ে মহানগর ও জেলার ক্রীড়াঙ্গণ সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো: আনিস-আর-রেজা, উপপরিচালক (কলেজ) ড. এস এম সাজজাদ হোসেন ও সহকারী পরিচালক (কলেজ) মো: ইনামুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মো: কামরুজ্জামান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT