শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ক্ষতিগ্রস্ত জর্ডানের ঘাঁটিতে সরাসরি মিসাইল আঘাত হানার দাবি ইরানের

  • প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭৯ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : জর্ডানের একটি ঘাঁটিতে সরাসরি মিসাইল আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। গতকাল রাতে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় বিভিন্ন অঞ্চলে হামলা চালায়। এর জবাবে ভোর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে বিপ্লবী গার্ড।
জর্ডানের যে ঘাঁটিতে আঘাত হানার কথা বলা হচ্ছে সেখানে মার্কিন সেনাদের অবস্থান রয়েছে।
বিপ্লবী গার্ড আজ বুধবার (১০ জুন) এক বিবৃতিতে বলেছে, জর্ডানের এ ঘাঁটির চারটি গুরুত্বপূর্ণ অবকাঠামো মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারমধ্যে এফ-৩৫ যুদ্ধবিমানের একটি হ্যাঙ্গারও রয়েছে। এরসঙ্গে সেখানকার প্রাইমারি কমান্ড ও কট্রোল সেন্টারও ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা।
বিপ্লবী গার্ড জর্ডানি ঘাঁটিতে হামলার মাধ্যমে নিজেদের অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে। তারা বলেছে, পাল্টা হামলা হিসেবে এই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ২১টি অবকাঠামোকে টার্গেট করা হয়েছে। এরসঙ্গে মার্কিনিদের একটি এমকিউ-৯ ড্রোনও ভূপাতিতের দাবি করেছে তারা।
ইরানের সেনাবাহিনীর চৌকস এ ইউনিট বলেছে, যুক্তরাষ্ট্র পরবর্তীতে যদি কোনো আগ্রাসন চালায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য তাদের সেনারা প্রস্তুত রয়েছে। আর যদি উত্তেজনা আরও বৃদ্ধি পায় তাহলে এর পুরো দায়ভার যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলেও সতর্ক করেছে বিপ্লবী গার্ড।
গত সোমবার হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন তারা এর জবাব দেবেন। এর কয়েক ঘণ্টা পরই ইরানের উপকূলীয় বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT