বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৭ পড়েছেন

ঝিনাইদহ (কালীগঞ্জ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী হঠাৎ করে মেইন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। পরে তারা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে এগিয়ে বৈশাখী তেল পাম্পের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার সীমান্ত, সহ-সম্পাদক মোহাম্মদ তৌফিক ওমর সাব্বির এবং দপ্তর সম্পাদক শেখ সাদিসহ সংগঠনটির ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।

এ সময় মিছিলকারীরা আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT