শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইসরায়েল ১৫ বছরের মধ্যে নিশ্চিহ্ন হবে: মোজতবা খামেনি

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ২৩ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলে পুনরায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন-ইসরায়েল আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী ১৫ বছরের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল তার অস্তিত্ব হারাবে। অর্থাৎ নিশ্চিহ্ন হয়ে যাবে।

মঙ্গলবার (২৬ মে) পবিত্র হজ উপলক্ষে দেওয়া এক বার্তায় এই হুঁশিয়ারি দেন দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা।

আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, মুসলিম দেশগুলো এমন এক ঐতিহাসিক পর্যায়ে প্রবেশ করছে, যেখানে আঞ্চলিক বাস্তবতা অপরিবর্তনীয়ভাবে বদলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব ক্রমাগত কমে আসছে। ঘড়ির কাটা আর পেছনে ঘুরবে না। এই অঞ্চলের দেশ ও জনগণ আর মার্কিন সামরিক ঘাঁটির ঢাল হিসেবে কাজ করবে না।

এক্স অ্যাকাউন্টে দেওয়া ফার্সি ভাষার বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য এই অঞ্চলে আর ষড়যন্ত্র পরিচালনা কিংবা সামরিক ঘাঁটি স্থাপনের নিরাপদ আশ্রয় অবশিষ্ট থাকবে না এবং দেশটি প্রতিদিনই তার আগের অবস্থান থেকে আরও দূরে সরে যাচ্ছে। আগামীর ভবিষ্যত মুসলিম উম্মাহর এবং নতুন ইসলামী সভ্যতার।

দখলদার ইসরায়েলকে হুমকি দিয়ে শাসনব্যবস্থাকে খামেনি ‘নড়বড়ে জায়নবাদী’ ও ‘ক্যানসারের টিউমার’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ইসরায়েল তাদের অভিশপ্ত পতনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আগামী ১৫ বছরে এর কোনো অস্তিত্ব থাকবে না।

প্রায় এক দশক আগে একই ভবিষ্যদ্বাণী করেছিলেন তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার পিতার সেই বাণীই পুনর্ব্যক্ত করলেন মোজতবা খামেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT