শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কিশোর গ্যাং: এর অপরাধ নিবে কার কাঁধে? নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল প্রধানমন্ত্রীকে নিজ হাতে লেখা কোরআন উপহার দিলেন ৯ বছরের শিশু কৃষিতে সফল উপকূলের নারীরা ভেরি বাধ ভাঙ্গার আতঙ্ক, এখনো ঘুমাতে পারে না উপকূলের মানুষ ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন সাতক্ষীরায় ১৪ বছরের স্কুলছাত্রীর বিয়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ যশোরে দুই মাদক ও অস্ত্র মামলায় দুই আসামির যাবজ্জীবনসহ ১৭ বছরের কারাদণ্ড যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর

  • প্রকাশিত সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩১ পড়েছেন

ডেস্ক রিপোর্ট : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্নর মিকি শেরিল।
সেইসঙ্গে ইরানের সঙ্গে যুদ্ধ করে ট্রাম্প প্রশাসন আসলে কী অর্জন করেছে, সে বিষয়ে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। খবর মিডল ইস্ট আইয়ের।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাট এই গভর্নর লিখেছেন, প্রশাসনের লক্ষ্য বারবার বদলেছে।
যুদ্ধের খরচও অনেক বেড়েছে। আমেরিকাকে আরও নিরাপদ করতে ট্রাম্প প্রশাসন আসলে কী অর্জন করেছে, সেবিষয়ে জনগণ পরিষ্কার ব্যাখ্যা পাওয়ার অধিকার রাখে।
শেরিল বলেন, ট্রাম্প কখনও বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করাই লক্ষ্য, কখনও বলেছেন পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, আবার কখনও সরকার পরিবর্তন বা হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করাকে লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন।
তার ভাষায়, ‘এখন পর্যন্ত তিনি এসব লক্ষ্যগুলোর একটিও অর্জন করতে পারেননি।’
তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধ শুরুর আগেই হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
প্রযুক্তি সহযোগীতায় BD IT SUPPORT